× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্যখাতের অবদান স্মরণীয় হয়ে থাকবে

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ঢাকা: ৭ আগস্ট, ২০১৯ খ্রি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “ডেঙ্গু প্রকোপকালীন সময়ে স্বাস্থ্যখাতে কর্মরত প্রতিটি চিকিৎসক, নার্স থেকে শুরু করে গোটা স্বাস্থ্যখাতের যে ত্যাগ ও শ্রম তাকে কোনভাবেই খাটো করে দেখার অবকাশ নাই।

ডেঙ্গু প্রকোপ নিয়ে যখন দেশে অনেকেই আতংকিত রয়েছে, সে সময় স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ সকলের ঈদের ছুটি বন্ধ করে দেয়া হয়েছে। তাঁরা তাদের ঈদের ছুটি বন্ধ হওয়াকে হাসিমুখে মেনেও নিয়েছে। যেভাবে চিকিৎসক, নার্সরা তাঁদের নিজেদের জীবন ঝুকিতে নিয়েও ডেঙ্গু রোগের চিকিৎসা কাজ মনোযোগ সহকারে চালিয়ে যাচ্ছে তাতে তাঁদের অবদানকে জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তেই স্মরণ রাখবে।”

আজ সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এডিশ মশাবাহিত ডেঙ্গু জ¦রের যথোপযুক্ত চিকিৎসা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ শীর্ষক “বৈজ্ঞানিক সেমিনারে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট শয্যা সংখ্যা মাত্র ৫০০টি অথচ বর্তমানে এখানে অসুস্থ রোগী আছে ১১০০ এরও বেশি। সুতরাং হাসপাতালটিতে শয্যা সংখ্যা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান ও তাঁদের চিকিৎসা সংক্রান্ত খোজখবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..