× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

ডিজেল ও কেরোসিন এর দাম ১০৬ টাকা

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
জ্বালানি তেলের মূল্য বেড়েছে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন এর দাম ১০৬ টাকা। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের দামেই যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায় বিক্রি হবে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে এই দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করতে দেখা যায়।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম কমায় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ইতোমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ, বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানানো হয়।

তবে চালকরা দাবি করছেন, তারা আগে থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই ভাড়া কমালে তাদের লোকসান গুনতে হবে।

বাস ভাড়া পুনর্নির্ধারণে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে, রোববার দুপুরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়।


এ ক্যটাগরির আরো খবর..