× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

দাসিয়ারছড়ায় ডিজিটাল সার্ভিস সেন্টার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট ও ট্রেইনিং সেন্টারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এ সময় তিনি বলেন সরকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে কাজ করছে। এজন্য যুবকদেরকে যেন চাকরীর পেছনে ছুটতে না হয় সেজন্য উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে আইসিটি সেক্টর। যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এ উপলক্ষ্যে দাসিয়ারছড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..