× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কেন্দ্র (ইপিআই সেন্টার) চালু

admin
হালনাগাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধনের মধ্য দিয়ে চালু হল রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসাপাতালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র (ইপিআই সেন্টার)।

আজ শনিবার সকাল দশটায় (১৭ ফেব্রুয়ারি, ২০১৮) হাসপাতালটির নিচ তলায় আট দিনের শিশু শর্মিলাকে টিকা খাওয়ানোর মাধ্যমে এ টিকাদান কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ। মানিকগঞ্জের ছালাউদ্দিন ও ছালমা আক্তারের আট দিনের কন্যা শিশু শর্মিলা।

উদ্ধোধনী বক্তবে অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, সরকারের চিকিৎসা ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ গ্রহণের মধ্যে বিনামূল্যে টিকাদান কর্মসূচি সারা বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। সরকার ইপিআই সেন্টারগুলো থেকে ১০ ধরণের টিকা শিশু ও কিশোরীদের মধ্যে বিনামূল্যে প্রদান করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লি : সব সময় সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিতে কাজ করে আসছে। আজকের এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র তারই অংশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টিকাদান কর্মসূচিকে বেগবান করার জন্যে নানা মূখী পদক্ষেপ নিয়েছিলেন। তার কারণে ইপিআই সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভলপমেন্ট’ র্শীষক সাউথ সাউথ এওয়ার্ড পায় বাংলাদেশ। চিকিৎসার সেবা মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রদান করার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এ বছরের মধ্যে এসব চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কেন্দ্রের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তার, সহকারী অধ্যাপক ডা. শাহিনা পারভীন শাপলা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল


এ ক্যটাগরির আরো খবর..