× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডায়াবেটিক সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্দোগে ডুমাইন ইউনিয়নে ডায়াবেটিক সচেতনতা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার বিকালে মধুখালী ডায়াবেটিক সমিতির উদ্দোগে বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোঃ মহাসীন আলম বাচ্চু সভাপতিত্বে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় ডুমাইন বালক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডায়াবেটিকস্ সচেতনতা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি ও মধুখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বি.এম.এ খালেক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মৃধা মোঃ আব্দুর রাজ্জাক, পরিচালক মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডল, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিউর রহমান মোল্যা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল ইসলাম মজনু, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মাদ, বীরমুক্তিযোদ্ধা বাবু শ্যামলেন্দু বসু, অমল কৃষ্ণ মল্লিক, আব্দুস সালাম মোল্যা সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল মালেক শিকদার ও বাবু লক্ষীকান্ত সরকার সহ আর অনেকে।

সবশেষে সিদ্ধান্ত হয় যে, ডুমাইন ইউনিয়নের সকল ডায়াবেটিক রোগী তালিকা ভূক্ত করা এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। ইউনিয়নের প্রতিটি গ্রামে ডায়াবেটিকস্ বিষয়ে সচেতনতা গড়ে তোলা যেন নতুন কোন মানুষ ডায়াবেটিকস্ েআক্রান্ত না হয়।

ডায়াবেটিকস্ এবং প্রি ডায়াবেটিকস্ চিহিৃত করার জন্য সকল প্রাপ্ত (৩০) ব্যক্তিকে রক্ত পরীক্ষা করতে হবে। বীরমুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল ইসলাম মজনু কে কনভেনর এবং অমল কৃষ্ণ মল্লিককে সচিব করে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..