× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ডাসার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০১৬

কালকিনি,মাদারীপুর সংবাদদাতাঃ জেলার ডাসার থানা প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির প্রথম সাধারণ সভায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিককে আহ্বায়ক, স্থানীয় দৈনিক বিশ্লেষণের ডাসার প্রতিনিধি শেখ আমিনুল ইসলামকে (শেখ সুমন) যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক করতোয়া পত্রিকার মাদারীপুর প্রতিনিধি হারুন-অর-রশিদকে সদস্য সচিব করে তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের অন্য সদস্যরা হলেন সময় টেলিশিভশনের মাদারীপুর প্রতিবেদক সঞ্জয় কর্মকার অভিজিত ও চিত্র প্রতিবেদক শাহাদাত আকন, সৈয়দ রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক বর্তমান ইশারার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম আরাফাত হাসান, সৈয়দ আজিম উদ্দিন, শরীফ তানভীর আলম, সৈয়দ লিংকন, পারভেজ সরদার ও তুহিন মৃধা।

ডাসার প্রেসক্লাবের আহ্বায়ক রিপন চন্দ্র মল্লিক বলেন, ‘আমাদের নবগঠিত ডাসার প্রেসক্লাবের কমিটির প্রধান কাজ হলো ডাসার প্রেসক্লাবের জন্য একটি আধুনিক গঠনতন্ত্র তৈরি করা, প্রেসক্লাবের সদস্যদের পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ সংগঠনকে ডাসার থানার সব মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা।’


এ ক্যটাগরির আরো খবর..