মাদারীপুর ডাসারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ডাসার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভয়াল এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম ন্যাক্কারজনক অধ্যায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলা হয়।দেশের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকী।
দিনটি উপলক্ষে ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ডাসার উপজেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ হল রুমে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন।ডাসার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মতিন হাওলাদার, ডাসার উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদারসহ আওয়ামীলীগ সহযোগী অংঙ্গসংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।



