× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১

মাদারীপুরের ডাসার উপজেলায় র‍্যাব-৮ এর অভিযান চালিয়ে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নির্মাণাধীন সার্বিক পাম্পের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে  তল্লাশি করা হলে,  তার সাথে থাকা পালসার মোটর সাইকেলে অভিনব কায়দায় রাখা ৯২ পিস অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হাবিব মিয়া সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..