× Banner
সর্বশেষ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী লক্ষ্মীপুরে কেউ দুর্নীতি করতে পারবে না, সে সুযোগ দেয়া হবে না – পানি সম্পদ মন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন – পানি সম্পদ মন্ত্রী ভাষা আন্দোলন থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ধারাবাহিক সংগ্রামের অংশ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ডাসারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ডাসারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাদারীপুরের ডাসারে যথাযত মর্যাদা ও শ্রদ্ধায় স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে (শনিবার ২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ডাসার উপজেলা প্রাঙ্গনে শহীদ মিনারের প্রতিকৃতিতে  সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে। রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শহিদ মিনারে প্রথম শ্রদ্ধা জানিয়ে, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এর পরে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, ডাসার থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ,ডাসার উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিএনপির সহযোগী অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও পুষ্পস্তপক অর্পণ করেন,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ,ডাসার সরকারি মহিলা মাহাবিদ্যালয় কলেজ,বাংলাদেশ শিক্ষক পরিষদ ডাসার উপজেলা, দূর্ণীতি প্রতিরোধ কমিটি ডাসার উপজেলা শাখা,ডাসার প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ  ও সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
দিনটি উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সকল সরকারি, আধাসরকারী,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়।সকালে প্রভাত ফেরী উপলক্ষে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।এতে  অংশগ্রহন করেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
দিনটি উপলক্ষে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রচনা প্রতিযোগীতা,শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..