× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে নানা আয়োজনে অন্বেষণ পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
অন্বেষণ পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ পাঠাগারের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫” পালিত হয়েছে।
আজ শুক্রবার(১৬ মে) সকাল থেকে উপজেলার আইসারে বাজারের অন্বেষণ পাঠাগার ভবনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন,হাতের লেখা,কবিতা আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠা ও সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,জহিরুল ইসলাম সাইফুল ইসলাম,গোলাম কিবরিয়া প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুল -কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, আলোকিত সমাজ গঠনে অন্বেষণ পাঠাগার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের বইয়ের প্রতি ভালবাসা তৈরি ও তরুণদের উৎসাহী করতে এই পাঠাগার।


এ ক্যটাগরির আরো খবর..