× Banner
সর্বশেষ
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে

মাদারীপুরের ডাসারে রিফাত হাওলাদার(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে,পুলিশের কাছে সোপর্দ করেন।এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত  আসামি রিফাত হাওলাদার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান,রিফাত হাওলাদার ও তার মা আয়েশা বেগম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করছে।গত সোমবার সন্ধ্যায় দিকে উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশকে খবর দেই।পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন,রিফাত হাওলাদার নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..