× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

কালীগঞ্জে ছিনতাইকারীর হাতুড়ী পেটায় হোমিও ডাক্তার নিল কমল পাল জখম

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
আহত ডাঃ নিল কমল পাল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ কালীগঞ্জে হোমিও ডাক্তার নিল কমল পালকে হাতুড়ী পেটায় মাথা ফাটিয়ে দিয়েছে এক ছিতাইকারী। মূমুর্ষ অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের নিমতলা বাজারের ধান হাটায় এ ঘটনাটি ঘটে। নিল কমল পাল নামের আহত ওই হোমিও ডাক্তারের বাড়ি যশোরের বকচর এলাকায়।

হাসপাতালে চিকিৎসাধীন নিল কমল পাল জানায়, কালীগঞ্জ শহরের ধান হাটায় ভৌমিক শান ঘরের উপর তলাতে তার একটি চেম্বার আছে। সেখানে প্রতিমাসে তিনি ১ বার রোগী দেখতে কালীগঞ্জে আসেন। ওইদিন শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি তার চেম্বারে বসে ছিলেন। শহরে লকডাউনের কারনে এ সময়ে চেম্বারে কোন রোগীও ছিলনা। এমনি মুহুর্ত্বে মাথায় গামছা বাধা এক ছিনতাইকারী যুবক তার চেম্বারে প্রবেশ করে। এবং তাকে কিছু জিজ্ঞাসার আগেই গামছার মধ্যে থেকে হাতুড়ী বের করে তার মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে নিচে থাকা লোকজন ছুটে আসার আগেই ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সে জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক তাকে আক্রমন করতে পারে বলে তার ধারনা।

কালীগঞ্জ হাসপাতালের ডিউটিরত ডাক্তার আঞ্জমান নেছা জানান, হাতুড়ীর আঘাতে তার মাথায় কয়েকটি ক্ষত দেখা গেছে। চিকিৎসা চলছে। বর্তমানে সে শংকামুক্ত বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, শহরে হামলার এমন খবর তিনি জানেন না। কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..