× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ, রাত ১২টার মধ্যে ফলাফল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে প্রায় ৬৯ শতাংশ। জানিয়েছে টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই ভোট গণনার কাজ শুরু হয়।

তিনি বলেন, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৬৮ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে। সংখ্যায় যা ৩ হাজার ৮০০-৯০০ এর মতো হবে।

এই কেন্দ্রে ভোট দিয়েছে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। এই কেন্দ্রে ভোটার ছিল ৫ হাজার ৬৬৫ জন।

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত এলইডি স্ক্রিনে শিক্ষার্থীরা সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন।

২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন ছাত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সারাদিনের ভোটগ্রহণে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি, যা সবার মাঝে স্বস্তি ফিরিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..