× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগায়ে শিক্ষক আটক

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও সদর উপজেলার ১৫নং দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাও গ্রামের আজগর আলীর সর্বকনিষ্ঠ ৭ম কন্যা বিপু আক্তার(১৩) দারাজগাও বালিকা উচ্চ বিদ্যালয়ের জে,এস,সি পরিক্ষার্থীনী একই ইউনিয়নের দারাজগাও গ্রামের আব্দুল গাফ্ফারের একমাত্র পুত্র নুরই আলম(১৯) এর কাছে গত জানুয়ারী হতে নিয়মিত প্রাইভেট পরে আসত। প্রাইভেটের সুবাদে ছাত্রীর ভাষ্যমতে, শিক্ষককে ভালবেসে ফেলে, অবশ্য শিক্ষকের মত ভিন্ন।

গত ১৯ নভেম্বর নুরই আলমের এক বন্ধু মোবাইল ফোনে ডেকে নিয়ে বিপু আক্তারের বাড়িতে বেড়াতে যায়। পরিবারের সবাই শিক্ষক নুরই আলমকে বিয়ের প্রস্তাব দেয়।শিক্ষক নুরই আলম বিয়েতে সম্মতি না দিলে তাকে নির্যাতন করা হয়। এদিকে ২০ নভেম্বর নুরই আলমের বন্ধু মোবাইলে রুহিয়া থানা প্রেসক্লাবকে খবর দিলে রুহিয়া থানা প্রেসক্লাব ঠাকুরগাও পুলিশকে বিষয়টি অবগত করে।

দুপুর ১২ টায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক  সম্পাদক মকবুল হোসেন সদর থানা পুলিশের এসআই ইসমাঈল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে শিক্ষক নুরই আলমকে উদ্ধার করে ছাত্রী বিপু আক্তার, তার পিতা আজগর আলীসহ ৩জনকে ঠাকুরগাও থানায় নিয়ে যান পুলিশ।

এদিকে নুরই আলমের বাড়িতে যোগাযোগ করা হলে তার পিতা আব্দুল গাফ্ফার সাংবাদিকদের বলেন,আমার পুত্র ঠাকুরগাও সরকারী কলেজে অনার্স শেষবর্ষের পরিক্ষার্থী সে মেধাবী ছাত্র হওয়ায় প্রতিদিন ৭/৮ টি ব্যাচ প্রাইভেট পড়ায়। আমার পরিবারের একমাত্র পুত্রের চরিত্রে কালিমা লেপনের জন্য স্থানীয় একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রী বিপু আক্তারকে ও শিক্ষক নুরই আলমকে হাজতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..