× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও রায়পুরে বিএনপির নির্বাচনী পথসভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ৯নং রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী তোফায়েল হোসেনের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

পথসভায় জেলা বিএনপির এই নেতা বলেন, ৫ই জানুয়ারি পর থেকে রায়পুর বাসী মামলা ও গ্রেফতারের ভয়ে একটি রাত ঘরে ঘুমাতে পারে নাই। মামলা চালাতে গিয়ে বর্তমানে বিএনপির নেতাকর্মীরা প্রায় নিস্ব। তাই বর্তমান সরকারকে বিদায় জানাতে বিএনপি বা ধানের শীষের বিকল্প নাই। তাই রায়পুরে ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের শান্তির জন্য ধানের শীষকেই জয়ী করতে হবে।

এ সময় রায়পুরে ধানের শীষের প্রার্থী তোফায়েল হোসেনকে জয়ী করার জন্য জন সাধারনকে আহবান জানান।

মির্জা ফয়সল আমিন পরে রায়পুরের ৯টি ওয়ার্ডের পথসভায় বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..