× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঠাকুরগাঁওয়ে সিনাগুড়া পুকুরকে ঘিরে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র!

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

ঠকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউপি’র ৯নং ওয়ার্ড শাহপাড়া নামক স্থানে খাস জমিতে সিনাগুড়া পুকুরটি অবস্থিত। এই পুকুরকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র। পুকুরটি ঠাকুরগাঁও সদর উপজেলার আওতায় ৩ বছর অন্তর অন্তর লিজ বা ঢাক হয়।

সিনাগুড়া পুকুরটির এরিয়া প্রায় ১ একর এরও বেশি। পুকুরের চার ধারে বিভিন্ন ধরনের গাছ আছে। পুকুরটির দক্ষিণ পাশের ধারে কয়েকশ আমগাছ আছে। এলাকবাসি সূত্রে জানা যায়, গত মাসের ২০ তারিখে পুকুরে কে বা কারা বিষ দেয়। বিষ দেওয়ার ফলে পুকুরের সমস্ত মাছ(প্রায় ৩০ মন) মাছ মারা যায়।

এতে প্রায় ২ লক্ষাধিক টাকা লোকসান হয়। আবার ঐ মাসের ২৬ তারিখে পুকুর পারের আমগাছ গুলো গড়া হতে কেঁটে ফেলে প্রায় শতাধিক গাছ। এবং গত মাসের ২৯ তারিখে রোজ শুক্রবার রাতে পুকুরের দক্ষিণ ধারে একটি ঘড়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে ভিতরে থাকা বিভিন্ন প্রকার আসবাবপত্র সহ সরঞ্জাম পুড়ে যায।
এবিষয়ে পুকুরের নৈশ্যপহরী আকবর (৪০) ও তৌজ (৩৫) জানান, এই ধরনের ষড়যন্ত্র কে বা কারা করছে তা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি।

এলাকাবাসি তা জনালেও তারা ভয়ে মুখ খুলছেন না। গোপন সূত্রে জানা যায়, শাহপাড়ার রইসুল (৪৫) নামক এক ব্যক্তি সিনাগুড়া পুকুরটি প্রায় লিজ নেয়। তিনি লিজ নিয়ে আবার অন্যকোন ব্যক্তির নিকট পুকুরটি মাছ চাষের জন্য বার্ষরিকভাবে বিক্রয় করে। তিনি যে বছর পুকুর লিজ নিতে পারেন না সে সে বছরেই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়।

এ কারনে এলাকাবাসি তার প্রতি ক্ষুদ্ধ। মানুষ তার বিরুদ্ধে কোন অভিযোগ করার সাহস পায় না। কারন অভিযোগ করলেও তিনি দলীয় ক্ষমতায় পার পেয়ে যাবে এবং দলীয় ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষকে হয়রানি করায়। তাই এলাকাবাসি সেই ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলে না। রইসুল বার বার এভাবে পুকুরকে নিয়ে ষড়যন্ত্র করে পুকুর লিজ কারীর আর্থিক ক্ষতি সাধন করছে শুধু নিজের স্বার্থের বিনিময়ে।
এবিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মরত আসরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে জানি না। বর্তমানে পুকুরটি লিজ নিয়েছে বালিয়া ইউনিয়ন পরিষদ বহুমূখী সমবায় সমিতি। তারা আমাকে সিনাগুড়া পুকুরের বিষয়ে কোন অভিযোগ করেনি। তিনি আরও বলেন বিষয়টি সত্যেতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..