× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সরকারী রাস্তার গাছ কর্তণ করে বিস্তার!

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁও জেলা ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আওলিয়াপুর ৯নং ওয়ার্ড, কৌয়ারিগা গ্রামের সাবেক ইউপি সদস্য আলহাজ্জ্ব রহমান (৭৫) ও তার ছেলে শহিদুল ইসলাম (৪০) গত বৃহস্পিতিবারে খালেদাজিয়া স্কুলের সংলগ্ন রাস্তার ১৫ টি কাঁঠাল গাছ কেঁটে বিক্রয় করে গত শুক্রবারে।

গত শনিবার তথ্য অনুসারে সরজমিনে গিয়ে জানা যায়, সাবেক ইউপি সদস্য আলহাজ্জ্ব রহমান ও তার ছেলে শহিদুল ইসলাম বন বিভাগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত না করেই সরকারী রাস্তার গাছ কেঁটে বিক্রয় করে টাকা আত্মশাৎ করে।

এ বিষয়ে আলহাজ্জ্ব রহমান ও শহিদুল ইসলাম বলেন, আমরা গাছ কাঁটার জন্য স্থানীয় চেয়ারম্যানকে আমরা মৌখিক ভাবে অবহিত করি এবং তার অনুমতি প্রধানের,প্রেক্ষিতে আমরা গাছ কাঁটি। এ বিষয়ে ৬ নং আওলিয়াপুর ইউপি চেয়ারম্যান জাফরুল্লার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা গাছ কাঁটার বিষয়ে মৌখিক বা লিখিত কোনভাবেই আমাকে তারা অবহিত করেন নি।

এ ধরণের কর্মকান্ড আইনোত দন্ডনীয় অপরাধ জানা সত্যেও তারা আইনকে অমান্য করেন বা আইন বর্হিভূত কাজ করেছেন বলে আমরা মনে করি। তাই বাংলাদেশ বন বিভাগের বিশেষ দৃষ্টি আকর্ষন করছি তারা যেন গাছ কর্তণকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তি প্রদান করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এভাবে গাছ কর্তন বা বৃক্ষ নিধন বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদের প্রাকৃতিক দূর্যোগ ও বৃদ্ধি পাবে।

আমাদের দেশের প্রকৃতিকে ঠিক রাখার জন্য ও আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন ও আইন মান্য করে চলার জন্য বিষয়টি একান্তই বিবেচ্য।


এ ক্যটাগরির আরো খবর..