× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে গোডাউনের থাকা কয়েক হাজার ইউরিয়ার বস্তা ক্ষতিগ্রস্থ

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে শনিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টির শুরু হয়ে গতকাল সকাল ৯টায় বৃষ্টি থামে। এ দীর্ঘ সময় বৃষ্টি হওয়াতে প্রায় কয়েক হাজার ইউরিয়া সারের বস্তা গলে পানির সাথে ভেসে যায়।

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কৃষকের চাহিদা পুরনে জেলা সদরের শিবগঞ্জ বাফার গোডাউনে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সরবরাহকৃত সার রাখা হয়। কিন্তু গোডাউনের ধারণ ক্ষমতা অনুযায়ী অতিরিক্ত সার রাখতে হয় খোলা আকাশের নিচে।

গোডাউনের বাইরে আছে প্রায় ৭হাজার মেঃ টঃ সার। সারের বস্তা গুলো পাচঁ (৫) টি খামালে বিভক্ত করে রাখা হয়েছে। তৃতীয় খামালটির দুই কর্ণায় প্লাসটিকের কার্পেট সরে গিয়ে সারা রাত সেই স্থানে পানি ঢুকে যার ফলে খামালের নিচ অংশে বালু সরে যায়। এতে করে প্রায় কয়েক হাজার ইউরিয়া সারের বস্তা পানির সাথে গলে যায়।

গোডাউনের ধারণ ক্ষমতা ১৫ হাজার মেঃটঃ। আর সার মজুত রয়েছে প্রায় ২২ হাজার মেঃ টঃ। এর মধ্যে বাইরে আছে প্রায় ৭হাজার মেঃ টঃ সার।

বাফার ঠাকুরগাঁও শিবগঞ্জ শাখার সহকারি ব্যবস্থাপক গোলাম মোস্তফা শিকদার জানায়, বৃষ্টি শেষ হওয়ার পর আমরা দেখতে পায় তৃতীয় খামালটিতে পানি প্রবেশ করেছে। পরে আমরা অতিরিক্ত শ্রমিক দিয়ে পানি খুব দ্রুত নিষ্কাশন করি। এবং পর্যায় ক্রমে খামালটি পূর্বের অবস্থায় আনার জন্য কাজ চলছে। শেষে তিনি বলেন প্রায় তিন (৩) লক্ষ টাকার সার ক্ষতিগ্রস্থ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..