× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

ঠাকুরগাঁওয়ে জামায়াতের রোকন গ্রেপ্তার

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন রেজাউল করিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপার সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সদর থানার ওসি মশিউর রহমান, উপ-পরিদর্শক কফিল উদ্দীন, গোলাম মর্তুজা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম (৪০) জেলা জামায়াতের রোকন ও বেগুনবাড়ী ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে জেলা জামায়াতের রোকন রেজাউল করিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও পুলিশের একটি বিশেষ দল কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করে।

জামায়াতের রোকন রেজাউল করিম জেলা জামায়াতের অন্যতম সংগঠক এবং সে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী। এছাড়াও তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..