× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে হেযবুত তওহীদ নামে এক সংগঠন।

সোমবার দুপুর ১২টায় শুখানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, জেলা আমির শাহাবুল ইসলাম, পঞ্চগড় জেলা আমির আবু সাঈদ, শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর চন্দ্র, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নিপেন্দ্র নাথ প্রমুখ।

বক্তারা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  এরপূর্বে একটি বিক্ষোভ মিছির বের হয় এবং ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।


এ ক্যটাগরির আরো খবর..