× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

ঠাকুরগাঁওয়ে খিলাফাতী মসজিদে বৃহৎ ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশ্ব নবী হাজরাত মুহাম্মদ সাঃ এর জন্ম উৎসব। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ। বিশ্ব নবীর জন্ম ঈদ। ঈদ-ই-মিলাদুন্নাবী সাঃ-“ফাতেহা শরীফ”-ধন্য হোক। হাজরাত মুহাম্মদ সাঃ এর জন্ম উৎসব ধন্য হোক। এই প্রতিপাদ্যকে ধারন করে অন্যান্য আয়োজনের মধ্যে দিয়ে আজ ২৫ ডিসেম্বর, ১২ ই রবিউল আউয়াল শুক্রবার ঠাকুরগাঁওয়ের  খীলাফাতী মসজীদে মিলাদ ও দোয়ার মাধ্যমে পালিত হয ঈদ-ই-মীলাদুন্নাবী সাঃ।

গত কয়েকদিন যাবৎ খিলাফাতী খানকাহ শরীফের সমগ্র এলাকা জুড়ে আলোক সজ্জায় সজ্জিত হয়ে সাজ সাজ রবে বিরাজ করছে  প্রতিটি ঘর। আনন্দে উদ্বেলিত ওই এলাকার প্রতিটি মানুষ। বেশ কয়েক দিন থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সুন্দর সাজে স্বজ্জিত একাধিক গেইট ও শোভনীয় আলোকসজ্জা সহজেই পথচারীদের আকৃষ্ট করে। এলাকা ঘুরে দেখা গেছে, বিশ্বনবী হাজরাত মুহাম্মদ সাঃ এর জন্ম উৎসব পালনের অসাধারন প্রস্তুতি। ফাতেহা শরীফ ম্যানেজিং কমিটির সাথে কথা বলে জানা গেছে, এবার তারা ৪০ টি গরু ও ২ শতাধীক ছাগল কোরবানী হয়েছে।

বাদ জুম্মা পবিত্র মওলুদ শরীফ পাঠ এবং হযরত মুহাম্মদ সাঃ সৃষ্টি এবং মুহাম্মদ সাঃ প্রকৃত পরিচয় নিয়ে আলোচনা করেছেন বর্তমান গদ্দিনশীল পীর হাযরাত গোলাম নাক্শাবান্দ আলাব্বী আঃ। মওলুদ শরীফ শেষে অতিথিদের মাঝেও তোবারক দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান ১৯৫০ সাল থেকে খীলাফাতী মসজীদে এই উৎসব উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতাই আজকের এই ব্যপক ও বিস্তৃত পরিসরে আয়োজন ও ঠাকুরগাঁওয়ে খিলাফাতী মসজিদে বৃহৎ ঈদ-ই-মিলাদুন্নবী উদয্াপন। এ সময় হাজার হাজার আশেকে রাসূল, ভক্ত, অনুসারী ও অনুরাগীদের উপস্থিতিতে এ এলাকা হয়ে  উঠেছিল ভালোবাসা, ভ্রাতৃতবোধ, সৌহার্দ প্রীতির তীর্থস্থান।


এ ক্যটাগরির আরো খবর..