আব্দুল আওয়াল প্রতিনিধ:
ঠাকুরগাঁও সদর উপজেলা বালীয়াডাঙ্গী দোপাছিতে একশত বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের সূত্রে জানাযায়, গোপন সূত্রে অধ্যরাত্রি ২টায় এসআই আবুল বাসারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম দোগাছী শরিফের আম বাগানের কাছে লাহীড়ী হতে দোগাছি যাওয়ার সময় পুলেশ্বর(২৮) নামে মাদক ব্যবসায়ীকে তার ব্যাগ তল্লাসী করে একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী পোলাকাছা ফকির বিটা ডলমহন সিংহ ছেলে। জানাযায়, সেই দীঘ্যদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন প্রান্তে সেই অবৈধ ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসতো। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই আবুল বাসার এব্যাপরে মাদক দ্রব্য মামলার প্রস্তুতি চলছে।