× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে আ.লীগের অফিসে ককটেল নিক্ষেপ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অফিসে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত দেখে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ  আওয়ামী লীগের নেতাকর্মীদের। দলীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা আওয়ামী লীগের অফিসের তিন তলায় কয়েকজন নেতাকর্মী বসেছিলেন। এ সময় নিচ থেকে একটি জোড়ে শব্দ আসে। পরে দলের লোকেরা বেড়িয়ে আসা মাত্র আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সাধারণ সম্পদাক কামরুজ্জামান সুনাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিএনপির লোকেরাই এই ধরনের নোংরা কাজ করছে। তারা ছাড়া এই কাজ কেউ করবে না। কারণ তারা জানে জনগণ এবার নৌকার পক্ষে। তাই তারা নির্বাচনের পরিস্থিতি খারাপ করতে এ ধরনের কাজগুলো করছে। এর আগে ভোররাতে ৮নং ওয়ার্ডে নৌকার অফিসে আগুন দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
তবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান  বলেন, দিনে-দুপুরে আওয়ামী লীগের অফিসে ককটেল হামলা হামলা বিএনপির কাজ নয়। তারা নিজেরাই হামলা করে এখন বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন,পরপর দুটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..