× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল, প্রতিনিধি, ঠাকুরগাঁও:  জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ (অনুর্ধ ২১) আন্তঃ থানা যুব কাবাডি টুর্নামেন্ট’২০১৫ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সিরাজুল হক সাবেক কৃতি খেলোয়াড় (হা-ডু-ডু), প্রফুল্ল কুমার রায় সাবেক কৃতি খেলোয়াড় (হা-ডু-ডু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফারহাত আহমেদ, পুলিশ সুপার ও আহ্বায়ক আইজিপি কাপ (অনুর্ধ-২১) আন্তঃ থানা যুব কাবাডি টুর্নামেন্ট’২০১৫। খেলায় জেলার ছয়টি থানা অংশ গ্রহণ করে, বিজয়ী হয় পীরগঞ্জ থানা।


এ ক্যটাগরির আরো খবর..