× Banner
সর্বশেষ
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন শিক্ষার্থীদের এবার শাহবাগ মোড় অবরোধ, যানজটে ভোগান্তি মানুষের ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না – পরিবেশমন্ত্রী শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর জুলাই শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীর একটি সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় দারুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।নিহত দারুল ইসলাম ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১অক্টোবর) বেলা পৌনে একটার দিকে ঠাকুরগাঁও রোড এলাকার শুক নদীর ব্রীজের সামনে দ্রুতগামী অটোবাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,শুক নদীর ব্রীজে সামনে ঐ পল্লীচিকিৎসক ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল।এসময় বালিয়ডাঙ্গী গামী একটি  অটোবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ঠাকুরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুদৌল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন,এদুর্ঘটনা সম্পকে তিনি এখনো কিছু জানেন না।তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..