× Banner

ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি

SDutta
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমেরিকা ও ইজরায়েলের ইরান আক্রমণ নিয়ে সমালোচনা থাকলেও। প্রশংসা অনেকে করেছেন। খামেনির মৃত্যুতে শোক যেমন আছে , উল্টোদিকে তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করছেন কেউ কেউ।

এবার সেই আনন্দে যোগ দিলেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি। তিনি ইরান আক্রমণ ও খামেনিকে মারার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প ইরানিদের মুক্তিদাতা। খামেনিকে হত্যা করে ট্রাম্প ইরানবাসীকে কট্টরপন্থা থেকে মুক্তি দিয়েছেন।

মান্দানা করিমির জন্ম তেহরানে। তিনি রয় সিনেমাতে রানবীর কাপুরের সঙ্গে অভিনয় করে বলিউডে পা রাখেন। দুই একটি বলিউড সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে বিগব বস ৯ এ অংশ নিয়ে তিনি সবার নজরে আসেন।

এদিকে নেট দুনিয়ায় তাকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দর্শকরা। ভারতের অভিনেত্রী ফারহান ভাট খামেনির মৃত্যুতে শোক জানিয়ে চোখের জল ফেলেন অন্যদিকে কারিমি আনন্দ প্রকাশ করেন। ইরানে হিজাব বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন কারিমি। ইরানে নারী অধিকার রক্ষায় তিনি সোচ্চার ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..