× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ট্রাক ও বাসের সংঘর্ষে আহত ২৬জন, নিহত 0১

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ   নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবক নিহত ও আরো ২৬ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ বাজার ও রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে আগ্রাণে ঢাকা থেকে রাজশাহীগামী তুহিন পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বড়াইগ্রাম চৌরাস্তা মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে ও হানিফ পরিবহণের কাউন্টার মাষ্টার উজ্জল ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, একই মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় অপর একটি ট্রাকের ধাক্কায় বড়াইগ্রাম মহল্লার হুসেন আলী (৭০) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে কিবরিয়াকে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..