× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি

টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
চিকিৎসকের ওপর হামলা

রোগীর আর্থিক অবস্থার কথা বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষায় টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী চিকিৎসকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ডিপ্লোমা চিকিৎসক আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ছয় মাস ধরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা প্যাথলজিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি। গত বুধবার (২৫ মার্চ) বিকেলে এক হতদরিদ্র পরিবারের অসুস্থ রোগী প্যাথলজিতে চিকিৎসা নিতে আসলে রোগীর রোগ নির্নয়ের জন্য তিনটি টেষ্ট দেওয়া হয়। এসময় মানবিক দৃষ্টিকোণ থেকে টেস্টের খরচের ৪০ শতাংশ ছাড় দেওয়ার জন্য প্যাথলজি কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত সুপারিশ করেন। টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করার জেরধরে প্যাথলজি মালিক মো. হান্নান সরদার আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে আমার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি অভিযোগ করে আরও বলেন, আহত অবস্থায় তাকে একটি কক্ষে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে হান্নান সরদার তার ভাই টিএন্ডটি মোড় সংলগ্ন আলফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোশাররফ সরদারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে দু’ভাই মিলে পুনরায় আমার ওপর হামলা চালান। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও নীলাফুলা জখমের সৃষ্টি হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হান্নান সরদার বলেন, চিকিৎসক আরিফুল ইসলাম প্রথমে ৪০ শতাংশ ছাড় দেওয়ার পর আরও ৩০ শতাংশ ছাড় দাবি করলে উভয়ের মধ্যে বাগবিতন্ড ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনিও আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..