× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

টেলিফিল্ম ‘ছায়া শিকারী’র জন্য বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন প্রযোজক কাজী রিটন

admin
হালনাগাদ: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
টেলিফিল্ম ‘ছায়া শিকারী'র জন্য বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন প্রযোজক কাজী রিটন

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শনিবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার ও মমতাজ বেগম। অনুষ্ঠানে ২০২১ সালের বেস্ট টেলিফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় টেলিফিল্ম ‘ছায়াশিকারী।’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন টেলিফিল্মটির প্রযোজক কাজী রিটন।

কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’।

পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কাজি রিটন আরো বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’

‘ছায়া শিকারী’ টেলিফিল্ম এর রচনা ও চিত্রনাট্য লিখেছেন রফিকুল আনোয়ার রাসেল। পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, মাসুম বাশার, মিলি বাশার, অর্ণব অন্তু, নাজিবা বাশার, মুকিত জাকারিয়া ও এর নির্বাহী প্রযোজক হাবিব শাকিল।


এ ক্যটাগরির আরো খবর..