× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

টেকনোলজি দেশকে আরো গতিশীল করবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
দেশকে আরো গতিশীল

বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, যার ফলে সনির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের পণ্য এদেশে উৎপাদন করছে। ডিজিটাল প্রযুক্তির সাথে এদেশের মানুষের সম্পৃক্ততা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লি. এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট টেকনোলজি দেশকে আরো গতিশীল করবে, দেশে সনির উৎপাদন প্ল্যান্ট স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে যেতে সহায়ক হবে। বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

 আজ রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ‘পদ্মা হল রুমে’ SONY BRAVIA-XR K Series এর ‘Google TV’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র যা ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে বিশ্বে অনন্য। এখন থেকে বাংলাদেশে সনি টিভি উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে। তিনি বলেন, বাংলাদেশে সনি’র অনুমোদিত পরিবেশক তাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে নির্ধারণ করে সেবার মান নিশ্চিত করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনি সাউথ-ইস্ট এশিয়া, আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্মার্ট টেকনোলজি (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..