× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডেস্ক রিপোর্টার

টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন ওয়ার্নার

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
warner

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন  সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারকে নিয়েই গত ২৮ অক্টোবর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্বান্ত নিয়েছেন ওয়ার্নার।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের  জন্য নিজেকে প্রস্তুত করবেন ওয়ার্নার। কারন ঐ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচই হবে ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট।

ওয়ার্নারের জায়গায় টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যারন হার্ডি। এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো হার্ডির। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া স্পেনসার জনসনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার কেন রিচার্ডসন।

ওয়ানডে বিশ্বকাপ দলে থাকা সাতজন খেলোয়াড়কে ভারতের বিপক্ষে সিরিজে রেখেছে অস্ট্রেলিয়া। তারা হলেন- বিশ্বকাপ ফাইনালের হিরো ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিশ, এডাম জাম্পা এবং বিশ্বকাপে ট্রাভেলিং রির্জাভে থাকা তানভির সাংহা।

সংক্ষিপ্ত ভার্সনের এই সিরিজে অস্ট্রেলিয়া দলের  নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। সিরিজে বিশ্রামে থাকছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তার জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করবেন আন্দ্রে বোরোভেক। ওয়ানডে বিশ্বকাপ জয়ের চারদিন পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। বিশাখাপতমে ২৩ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ নেয় অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি  দল : ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, সিন এ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংহা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যারন হার্ডি ও এডাম জাম্পা।


এ ক্যটাগরির আরো খবর..