× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

পিআইডি

টিকেট কালোবাজারি প্রতিরোধে  তৎপর রেল কর্তৃপক্ষ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
সিলেটে লাইনচ্যুত বগি উদ্ধার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে রেল কর্তৃপক্ষ।
টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রয়োজনের ভ্রাম্যমান আদালত ও ভিজিলেন্স  টিম এর মাধ্যমে স্টেশন সমূহে ইতোমধ্যে একাধিক অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়। এসব অভিযান ও গোপন তথ্যের ভিত্তিতে টিকেট কালোবাজারির সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিকে ইতিমধ্যে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।গত ২০ মার্চ সকাল অনুমান ১০ ঘটিকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঠাকুরগাঁও ইউনিট কর্তৃক ঠাকুরগাঁও রেল স্টেশনে একজন ব্যক্তিকে বিভিন্ন তারিখের ঢাকা থেকে পঞ্চগড় ও ঢাকা থেকে পার্বতীপুরের সর্বমোট ১০৮ টি আন্তঃনগর ট্রেনের টিকিট,০৩ টি মোবাইল ও ১৪ টি সীম কার্ডসহ আটক করা হয়।
এতগুলো টিকিট তার কাছে কিভাবে এলো জিজ্ঞাসাবাদে সে সন্তোষজন কোন জবাব দিতে পারে নাই। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসায় সে উক্ত টিকিটগুলো অসৎ উপায়ে ব্যবহারের জন্য এবং টিকিট কালোবাজারী চক্রের  সাথে যোগসাজস করে কেটেছে মর্মে জানায়।


এ ক্যটাগরির আরো খবর..