× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

টাকা সুরক্ষার পদ্ধতি জানাতে সেমিনার

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: একটি সেমিনারের আয়োজন করা হয়েছে ব্যাংক গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষার পদ্ধতি জানাতে রাজধানীতে।

এ সেমিনারের লক্ষ্য হচ্ছে কোন কোন পদ্ধতি অবলম্বন করে গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষিত রাখা যায় সেসব বিষয়ে আলোকপাত করা এবং দেশের জন্য প্রয়োগযোগ্য পদ্ধতি সুপারিশ করা।

‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটি আয়োজন করছে সিটিও ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

ভিসার সহযোগিতায় আয়োজিত এই সেমিনার বিআইবিএম অডিটরিয়ামে শুরু হবে আজ সোমবার দুপুর ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে বিভিন্ন ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও কার্ড ডিভিশনের প্রধানরাসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআইবিএময়ের ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভিসা ইন্ডিয়া ও সাউথ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরামন।

সেমিনারে বিশেষজ্ঞরা পেমেন্ট সিস্টেমের বহুমাত্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। সেখান থেকে বিভিন্ন সুপারিশ জমা দেওয়া হবে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকে। একই সঙ্গে গ্রাহকদের জন্যও থাকবে সুপারিশ এবং পরামর্শ।

ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এ বিষয়ে বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৬টি তফসিলি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান আছে। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেকগুলো প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেন হচ্ছে।

দেশে আরটিজিএস চালু হয়েছে ২০১৫ সালের ২৯ অক্টোবর, যার মাধ্যমে এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যা আগে দুই থেকে তিন দিন সময় লাগত।

বর্তমানে বিভিন্ন ব্যাংকের প্রায় ৯০০০ শাখার মধ্যে প্রায় ৫৫০০ শাখা এই সিস্টেমের মধ্যে এসে গেছে। বর্তমানে প্রায় ৭২০০ এটিএম বুথ আছে যার মাধ্যমে দৈনিক প্রায় ৪ লাখেরও বেশি বার লেনদেন হয়, যা টাকার অংকে প্রায় ২৮০ কোটি টাকারও বেশি। বর্তমানে পিওএস মেশিন আছে প্রায় ৩২ হাজার, যার মধ্যে প্রায় ১৬ হাজার ন্যাশনাল পেমেন্ট সুইসের সঙ্গে যুক্ত।

কিন্তু নিরাপত্তা হলো ইলেক্ট্রনিক লেনদেনের প্রধান বাধা। সেজন্য অবশ্যই পিসিআই-ডিএসএস ও ইএমভির মতো প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পাচ্ছে ঠিক, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ততটা সন্তোষজনক নয়।

এসব বিষয় সেমিনারে প্রাধান্য পাবে। কীভাবে এসব সমস্যা থেকে উত্তরণ করা যায়, কীভাবে আরো নিরাপত্তা নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা হবে।

সেমিনারের দ্বিতীয় পর্বে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে প্যানেল আলোচক থাকবেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবদুলাল রায়, স্ট্যান্ডার্ড চ্যাটার্ট ব্যাংকের তথ্যপ্রযুক্তি প্রধান মো. মুনিতুর রহমান, কর্মাশিয়াল ব্যাংক অব সিলন পিএলসির তথ্যপ্রযুক্তি প্রধান ড. ইজাজুল হক ও ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নুর এ আলম।


এ ক্যটাগরির আরো খবর..