× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

টঙ্গীতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি সাদ অনুসারীদের

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সুমন দত্ত: টঙ্গী ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশে বসবাসকারী মাওলানা সাদের অনুসারীরা। সোমবার ঢাকা রিপোর্টস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সাদের শীর্ষ অনুসারী ও তাদের সমর্থনকারী তাবলীগ সদস্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা সবাই সাদপন্থি না। আমরা সবাই নিজামুদ্দিনের অনুসারী। গত ১৮ ডিসেম্বর ইজতেমার ময়দানে যে সংঘর্ষ হয়েছে এতে আমাদেরই ৩ জন নিহত হয়েছে। পুলিশ আবার আমাদের মুরব্বিদের নামে মামলা দিয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। আমাদের অনুসারীদের বিনা মামলায় গ্রেফতার করা হচ্ছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। তাদের নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হচ্ছে। একটা স্বাধীন দেশে এমনটা কোনো মতেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরো বলেন, অবিলম্বে সাদ অনুসারীদের ওপর করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। নিহতের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে। আমাদের কে কেউ কেউ ভারতপন্থি বলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা বন্ধ করতে হবে। হেফাজত ও যোবায়েরপন্থিরা আমাদের চাইতে বেশি ভারতপন্থি। তারা দেওবন্দের অনুসারী। আমরা তাবলীগে বিভাজন সৃষ্টিকারী নই।

মুফতি মুয়াজ বিন নূরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমাদের কে দ্বিতীয় দফার ইজতেমা করতে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..