× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০২২ এর মার্চের মধ্যে তৈরি হচ্ছে ভারতের প্রথম ঝুলন্ত রেলওয়ে ব্রিজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
ঝুলন্ত রেলওয়ে ব্রিজ

২০২২ এর মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে ভারতের প্রথম ঝুলন্ত রেলওয়ে ব্রিজ। ভারতীয় রেলের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প কাটরা-বনিহাল রেলওয়ে ট্র্যাকে ভারতের প্রথম কেবল রেল ব্রিজ। এই ব্রিজের দুই ভাগের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শেষ পর্যায়ের কাজ খুব দ্রুতই শুরু হবে। এটাই দেশের প্রথম কেবল রেলওয়ে ব্রিজ হতে চএলছে। এই ব্রিজ ৪৭৩.২৫ মিটার দীর্ঘ হবে।

কেবলের সাহারায় বানানো এই ব্রিজের মাধ্যমে কাটরা থেকে সরাসরি শ্রীনগরের জন্য ট্রেন চালানো সম্ভব হবে। কেবল ব্রিজ লক্ষণ ঝুলা অনেকেই দেখেছেন, কিন্তু এবার এরকমই কেবলের সাহায্যে বানানো ব্রিজে ট্রেন লাইন পেতে ট্রেন চালানো হবে। সামরিক দিক থেকে এই ব্রিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ব্রিজের ফলে জম্মু কাশ্মীরের উন্নয়ন এবং পর্যটন আরও বেড়ে যাবে। এই ব্রিজ চিনাও নদীর উপর তৈরি হচ্ছে।

রেলওয়ে আধিকারিক অনুযায়ী, দুই পাহাড়ের মধ্যে ঝুলন্ত এই ব্রিজ নদীর তল থেকে ৩৩১ মিটার উঁচু হবে। এই ব্রিজ ৪৭৩.২৫ মিটার দীর্ঘ হবে। দিল্লীর কুতুব মিনারের থেকেও এই ব্রিজ চার গুণ বেশি উঁচু হবে। রেলের ইঞ্জিনিয়াররা এই বিশেষ ঝুলন্ত ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য ৯৬ কেবলের একটি নেটওয়ার্ক বানাবে। রেলওয়ে জানাচ্ছে, এই ব্রিজ উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ হতে চলেছে। জোরে হাওয়া আর ভয়ঙ্কর তুফানও এই ব্রিজের কিছু করতে পারবে না। ব্রিজের জন্য একটি উঁচু স্তম্ভ বানানো হচ্ছে, আর এই স্তম্ভের সাথেই কেবল গুলো বাঁধা থাকবে। এরপর ব্রিজের উপর ডেক বিছয়ে রেলওয়ে ট্র্যাক পাতা হবে।

দেশে জারি লকডাউনের কারণে ব্রিজের নির্মাণ তিন মাস ধরে বন্ধ ছিল, কিন্তু এবার আবারও দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে আর মার্চ ২০২২ এর মধ্যে ব্রিজের কাজ সম্পূর্ণ হবে। ব্রিজের নির্মাণকে তিন ভাগে বিভক্ত করা হয়েছিল। যার মধ্যে দুই ভাগ হয়ে গেছে আর সেবার শেষ ভাগের কাজ শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..