× Banner

ঝিনাইদহ শৈলকুপায় বালু বোঝাই ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী এলাকায় বালুবাহী ট্রাক চাপায় দবির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দবির উদ্দিন শৈলকুপার বেড়বাড়ি গ্রামের রোজদার আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, সকালে শৈলকুপা উপজেলার সাতগাছী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল দবির উদ্দিন। সে সময় পেছন দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..