× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

ঝিনাইদহ যুব মৈত্রীর জেলা সম্মেলনে কমরেড হবি অনাচার রুখতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড জাকির হোসেন হবি বলেছেন, সমাজের সকল অন্যায়, দুর্নীীতি, অনাচার রুখতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

কালো টাকার পেশি শক্তি ও দুর্নীতি রাজনীতিসহ সমগ্র সমাজকে ধ্বংস করছে। অন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে বাধ্য করতে হবে।

কৃষি ভিত্তিক শিল্প ছাড়া দেশের বেকার সমস্যার সমাধান হবে না। মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ যুব মৈত্রীর ঝিনাইদহ জেলা সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দুপুর ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আলমগীর রতন। উদ্বোধনী ভাষনে রতন বলেন, পুঁজিবাদ এখন বিশ্বকে গ্রাস করছে। কৃষকের ঘরে ঘরে হাঁহাকার। লক্ষ লক্ষ শিক্ষিত যুবক  বেকার।

অপর দিকে এক শ্রেণীর লোক রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে টাকার পাহাড় গড়ছে। ৯৫ ভাগ সম্পদ আজ ৫ ভাগ মানুষের হাতে। তাদের কারনে নিয়মতান্ত্রিক রাজনীতি আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যুব সমাজকে সমাজ পরিবর্তনে এগিয়ে যেতে হবে।

সংগঠনের জেলা সভাপতি অরুন ঘোষের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জু, সম্পাদক ম-লীর সদস্য লিয়াকত হোসেন, নিমাই চন্দ্র দে, খেত মজুর ইউনিয়নের জেলা সভাপতি শামসুর রহমান আক্তার, ছাত্র মৈত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান হোসেন, যুব মৈত্রী জেলা সহ-সভাপতি রেজাউল ইসলাম ও প্রভাষক বিপ্লব বিষ্ণু এবং ছাত্র মৈত্রীর জেলা নেতা বাবলু মজুমদার।

উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা।

সম্মেলন শেষে প্রভাষক বিপ্লব বিষ্ণুকে সভাপতি, মামুন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট যুব মৈত্রীর ঝিনাইদহ জেলার নতুন কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..