× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ব্যাপক আনন্দ উৎসব আর কেক কাটার মধ্যে দিয়ে ঝিনাইদহে বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকে এক এক করে প্রেসক্লাবে আসতে শুরু করেন ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক,শিক্ষক, মানবাধিকার কর্মী ও সুধীবৃন্দ। তাদের পদচারণায় প্রেসক্লাবে এক প্রাণবন্ত দৃশ্য ধারণ করে। উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দদের হাতে তুলে দেয়া বাংলা ট্রিবিউনের প্রিন্ট পত্রিকা। মাথায় পরিয়ে দেয়া হয় ক্যাপ।

এরপর প্রেসক্লাব হল রুমে শুরু হয় কেক কাটা উৎসব। বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু ও সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। কেক কাটা পুর্বে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একুশে টিভি ও জনকণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এবং বীর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি এম সাইফুল মা’বুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু, ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, সরকারি লালন শাহ কলেজের সহাকির অধ্যাপক এহতেশামুল হক নতুন, বাংলা ভিশনের আসিফ ইকবাল মাখন, একাত্তর টিভি রাজিব হাসান, যমুনা টিভির আহম্মেদ নাসিম আনসারি, বিটিভি প্রতিনিধি পিন্টু লাল দত্ত, দৈনিক জনতার আজিজুর রহমান সালাম, আলোকিত বাংলাদেশ ও অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বি বর্তার ঝিনাইদহ প্রতিনিধি কোরবান আলী, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এম মাহফুজুর রহমান, বিডি২৪লাইভ ডট কমের মিজানুর রহমান, লোক সমাজের কালীগঞ্জ প্রতিনিধি এম শাহজাহান আলী সাজু, দি নিউজের ঝিনাইদহ প্রতিনিধি আরিফ মোল্লা, দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি বেলাল হুসাইন বিজয় তথ্যানুসন্ধ্যানের অপূর্ব রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু বাংলা ট্রিবিউন এর ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকারকে কেক খাওয়ান। এ সময় প্রতিনিধি নয়ন খন্দকার আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের মুখে বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক তুলে দেন।

বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, হরিণাকু-সহ অন্যান্য উপজেলা থেকে সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..