× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আসিফ ইকবাল মাখন (বাংলা ভিশন) ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম লিটন (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।

নির্বাচনে সহ সভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রিড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), সাইফুল মাবুদ (কালেরকণ্ঠ), আজাদ রহমান (প্রথম আলো), এম রায়হান (একুশে টিভি), আব্দুল হাই (ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি) ও মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ) নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..