× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা

ঝিনাইদহ প্রতিনিধি আরিফ মোল্ল্যার পিতার ইন্তেকাল

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ :স্ত্রী ছায়া খাতুনের মৃত্যু ৩ বছর পর একই দিন না ফেরার দেশে চলে গেলেন স্বামী আজিজুর রহমান মোল্ল্যা (৭২)। দীর্ঘদিন এ্যাজমা ও লিভার রোগে ভোগার পর সোমবার ফজরের আযানের সময় তিনি শহরের কলেজপাড়াস্থ ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন।

আজিজুর ঝিনাইদহের কালীগঞ্জের আলাইপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্ল্যা ছেলে ও দৈনিক কল্যাণ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আরিফ মোল্ল্যার পিতা। ঠিক ৩ বছর আগে এইদিনে মারা যায় আজিজুরের স্ত্রী ছায়া খাতুন।
পারিবারিক সূত্রে জানাগেছে, মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী, সিপিবি নেতা আজিজুর রহমান মোল্ল্যা দীর্ঘদিন ধরে এ্যাজমা ও লিভার রোগে ভুগছিলেন। সোমবার ফজরের আযাজেন সময় তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি মোবারকগঞ্জ সুগার মিলের কর্মচারী ও সিপিবি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র চালানো দিক্ষা গ্রহণ করে দেশের পক্ষে যুদ্ধ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে। তবে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।

পাননি মুক্তিযোদ্ধারের কোন সুযোগ সুবিধা। মৃত্যুর শেষ প্রান্তে এসে একজন মুক্তিযোদ্ধা ছিলেন মর্মে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আবেদন করেছিলেন তিনি।

আজ সোমবার স্ত্রী মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করার কথা ছিল আজিজুর রহমানের। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। তার আগেনই তিনি চলে গেেেছন না ফেরার দেশে। বাদ জোহর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে পারিবারের সদস্যরা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..