× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঝিনাইদহ জেলা পুলিশের রক্তদান কর্মসূচী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে সদর থানা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।

এসময় জেলা পুলিশের অর্ধশত পুলিশ সদস্য রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..