× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আয়নাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার সন্ধায় কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্টান্ডে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়নাল কালীগঞ্জ শহরের কৃষি অফিসপাড়ার মৃত জেহের আলী ছেলে। তার প্রকৃত বাড়ি কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামে। সে কালীগঞ্জ শহরের একজন গুড় ব্যবসায়ী ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নিহত আয়নাল উপজেলা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ করে যশোর-ঝিনাইদহ সড়কে আসলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..