× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহ কালীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট॥ ৮দিন পর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥  আব্বু বিদেশ যাওয়ার জন্য আম্মুর কাছে ২ লক্ষ টাকা নানা বাড়ি থেকে আনার জন্য প্রায় বলত। সে কারণে প্রায় আমার আম্মুকে মারধর করত আমার আব্বু। গত ৭/৮ দিন আগে আমার আম্মুকে ২ লক্ষ টাকা আনতে বলে কিন্তু টাকা কোথায় পাবে এমন কথা বল্লে আমার আম্মুকে লাঠি দিয়ে খুব মারপিট করে। দীর্ঘ ৪দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর পর মায়ের লাশের পাশে বসে কান্না জড়িত কন্ঠে কথা গুলি বলছিলেন শিশু কন্যা সুরাইয়া।

সুরাইয়া আরো বলে, আম্মুর মারপিটের কথা কাউকে বল্লে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় আমার আব্বু। ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের দাবিতে শিউলি খাতুন নামের এক গৃহবধুকে স্বামী কতৃক নির্যাতনের ৮ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়। নিহত গৃহবধু শিউলি খাতুন (৩৫) দামোদার পুর গ্রামের মৃত সোলাইমানের মেয়ে ও পাষন্ড স্বামী আনিচুর রহমানর একই উপজেলার বড়ডাউটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তাদের সুরাইয়া (৭) ও মুরসালিন (৩) নামের দুটি সন্তান আছে।

নিহত গৃহবধু শিউলি খাতুনের ভাই শামিম জানান, আমরা দুই ভাই বোন। ছোট থাকতে আমার মা ও বাবা মারা যান। আমার একমাত্র বোন আমাকে মানুষ করে। ১০ বছর আগে আনিচুর রহমানের সাথে তার বোন শিউলির বিয়ে হয়। আমার বোনকে আমার দুলাভাই প্রায় মারধর করতো। সে কারণে কিছুদিন আগে আমি ব্রাক অফিসে অভিযোগ করেছিলাম। ব্রাক অফিসের পক্ষ থেকে দুই পক্ষকে ডেকে মিমাংসা করে দিয়েছিল এবং শেষবারের মত পাঠানোর জন্য বলেছিল। তিনি আরো বলেন, আমার বোনকে ৮দিন আগে মারধর করলেও আমাকে জানায়নি। আমার বোন মারাত্বক অসুস্থ হলে আমাকে ফোন দিয়ে বলে তোর বোন খুবই অসুস্থ হাসপাতালে নিতে হবে। কি কারণে অসুস্থ তা বলেনি। গত বৃহস্পতিবার (৩রা জানুয়ারী) কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর জানতে পারলাম তাকে মারাত্বক আঘাত করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার সুলতান আহম্মেদ জানান, তার গায়ে আঘাতের চিহৃ থাকলেও কোন ক্ষত ছিলনা। তবে, এটা ব্লান্ট ইনজুরি। প্রস্বাবের সাথে রক্ত বের হচ্ছিল বলে জানতে পেরেছেন বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। ইতিমধ্যে আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..