× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ঝিনাইদহ কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে সচেতনতামুলক সাইকেল র‌্যালী

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: “অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে সচেতনতামুলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার সোমবার এ র‌্যালীর আয়োজন করে। সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক মল্লিকপুর স্মারক বটবৃক্ষ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়।

সাইকেল র‌্যালীতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজে থেকে প্রায় ২০০ জন শিক্ষার্থী এই সাইকেল র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল, অনুপমপুর, কুল্টিখালী ও বলরামপুর বাজারে সমাবেশ করে।
সেখানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস , বিএসবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্নুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, কমরেড আব্দুস সালাম, কিশোর কুমার কাজল, কমলেশ শর্মা, সোহেল রানা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..