× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে একটি ব্রীজের কারনে দুর্ভোগে হাজার হাজার মানুষ

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার নির্মাণের কাজে ঠিকাদারের গাফলতিতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারী ও এলাকাবাসীরা। উপজেলার ত্রিলচনপুর ইউনিয়নের লাউতলা থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আম্ফান প্রকল্পের আওতায় ২ কোটি ৬৬ লাখ টাকা বাজটের রাস্তাটি প্রায় তিন মাস আগে কোন রকম চলাচলের উপযোগী করে ফেলে রাখা হয়েছে। লাউতলা থেকে বালিয়াডাঙ্গা রাস্তার বড় ঘিঘাটি গ্রামের মধ্যে একটি ব্রীজ ভেঙ্গে ফেলা হয়েছে যেটি এখন ওই রাস্তার পথচারিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চলাচলের জন্য পাশর রাস্তা করা হলেও তা চলাচলের একেবারেই অনুপযোগী। এ রাস্তা দিয়ে প্রতিদিন কালীগঞ্জ ও যশোরের চৌগাছা উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। ওই সড়কেই রয়েছে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাাসাসহ প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। ওই রাস্তা ধরে প্রতিদিন শত শত শিক্ষার্থী চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘদিন খুড়ে রাখায় এখন জন-দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়া আরো বেশি ভোগান্তি পড়েছে ওই রাস্তায় চলাচলকারীরা। কাজের ধীর গতিতে ফুঁসে উঠেছে এলাকাবাসি। দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

ঘিঘাটি গ্রামের বাসিন্দা দুরুদ আলী জানান, প্রায় তিন মাস আগে রাস্তাটি নির্মানের জন্য খুড়ে ফেলে। কিন্তু দীর্ঘদিন পার হলেও কাজের কোন অগ্রগতি নেই। বিশেষ করে এসময় ঘন ঘন বৃষ্টি হওয়ায় বেশি দুর্ভোগে পড়েছে চলাচলাকারীরা। ব্রীজের অজুহাতে আড়াই কিলোমিটার রাাস্তার কাজ ফেলে রেখে জনগণের ভোগান্তি দেওয়া উচিৎ নয় বলেও জানান এ অধিবাসি।

ওই রাস্তায় চলাচলকারী ভ্যান চালন মসলেম উদ্দীন, দির্ঘদিন ধরে রাস্তাটি খুড়ে রাখা হয়েছে কিন্তু কাজ করছে না। আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। প্রায়ই ছোটখাটো দূর্ঘটনার সিকার হতে হচ্ছে চলাচলকারীদের। ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী মাহবুবুর রহমান রুনু জানান, কাজ শুরু করার সময় এলাকাবাসি জানায় ব্রীজটি ছোট হয়ে গেছে। তাদের দাবি ব্রীজটি বড় করতে হবে। বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তর থেকে হেড অফিসের অনুমোতির জন্য পাঠানো হয়েছে। যে কারনে কাজ করতে একটু দেরি হচ্ছে বলে জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা ইন্জিনিয়ার আবুল কালাম জানান, ব্রীজটি ছোট হওয়ায এলাকাবাসীর দাবির প্রেক্ষীতে সেটি বড় করা হচ্ছে। হেড অফিস থেকে অনুমোদন আসতে দেরি হবার কারনে কাজ করতে দেরি হচ্ছে। তবে এক সপ্তার মধ্যে অনুমোদন চলে আসবে বলে জানান ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..