× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঝিনাইদহ উন্নয়ন মেলায় ফুটবল জাদুকর আব্দুল হালিমের নৈপুণ্য প্রদর্শনী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১০ জানুয়ারি’২০১৬ঃ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী মাগুরার আব্দুল হালিম।

ফুটবল মাথায় নিয়ে আবদুল হালিম গড়েছে দুটি বিশ্বরেকর্ড। বিশ্বে উজ্জল করেছেন দেশের ভাবমূর্তি।

দেশব্যাপী ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার ২য় দিনে আজ ঝিনাইদহ উন্নয়ন মেলায় তিনি প্রদর্শণ করেন তার ক্রীড়া নৈপুণ্য।

মাথায় বল নিয়ে জার্সি পাল্টানো, সাইকেল চালানো, ২ হাতে দুটি বল নিয়ে ২ টি বলের উপর দাড়ানো, দর্শকদের হাততালির সাথে সাথে হেড দেওয়াসহ ১৬ প্রকার নৈপুণ্য প্রদর্শণ করেন তিনি। তার এই নৈপুণ্য মন্ত্রমুগ্ধের মত উপভোগ করে উপস্থিত দর্শক।

আব্দুল হালিম জানান, ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছিলেন আবদুল হালিম। এরপর ২০১৫ সালের নভেম্বরে আরো একটি রেকর্ড গড়েন তিনি। নতুন আরও একটি রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এজন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন আব্দুল হালিম।

আব্দুল হালিমের নৈপুণ্য প্রদর্শনী


এ ক্যটাগরির আরো খবর..