× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী নবান্ন উৎসব শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৬ নভেম্বর’২০১৭: নতুন প্রজন্মের কাছে আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নবান্ন উৎসব। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতার। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিহঙ্গ’র সভাপতি রূপালী পারভীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর মেয়রের সহধর্মীনি শারমিন আক্তার এ্যামি।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। উপস্থাপনা করেন নির্বাহী সদস্য কানিজ তন্বী। এছাড়াও উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় পিঠা উৎসবের। পরে রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ দিন ব্যাপী এ উৎসব শেষ হবে আগামী শনিবার। অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটানৃত্য, বাউল সংগীতসহ নবান্নের গান পরিবেশন।


এ ক্যটাগরির আরো খবর..