× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ২৬জুলাই’২০১৮: ‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঝিনাইদহ ইউনিট এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি।

‘ট্রাফিক আইনের যথাযথ ব্যবহারই পারে সড়ক দুর্ঘটনা কমাতে’ এ বিষয়ের উপর প্রতিষ্ঠানের ৬ জন ছাত্রী বিতর্কে অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ঝিনাইদহে ইউনিটের ইনচার্জ আলমগীর হোসেন, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সাধারণ সম্পাদক ইসাহাক আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। মডারেটর দ্বায়িত্বে ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম ও বিচারক ছিলেন ফারজানা টুম্পা, ফাতেমা খাতুন ও তাবিতা ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..