× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-bnp-bikkov-Photo-30-03-21.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বরে সকাল থেকে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে না পারলেও সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান , মুন্সি কামাল আযাদ পান্নু, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন, সদর পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, যুগ্ম-আহবায়ক লাকি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সঞ্চলনা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস। বক্তারা, স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর দিনে হেফাজতের কর্মীদের হত্যা করা হয়েছে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..