× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঝিনাইদহে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক নেতা এস এম আবু বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা এ্যাড, আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহমুদুল ইসলাম ফোটন, শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিসেস বিলকিস জামান, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহে আলম, কোষাধ্যক্ষ ফজলুল হক খান।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নেতা বিনয় কৃষ্ণ বিশ্বাস। বিকেলে সম্মেলনে শেষ অংশে ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দকে সভাপতি ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ও হরিশংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ-গ্রন্থাগার সৈয়দ মনির হোসেন মুকুলকে সভাপতি ও মসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সবদুল হোসেনকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..